বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,

শিরোনাম :
  • বুড়িচংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশনা কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি'র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত কুমিল্লায় স্ত্রীকে গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ সব প্রস্তুতি শেষ, শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট নির্বাচিত মো. ফয়সাল গোমতীর পানি বৃদ্ধিতে কুমিল্লার চরাঞ্চল প্লাবিত, পানির নিচে হাজারো কৃষকের সবজি ক্ষেত বরুড়ায় চলন্ত পিকআপে ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ দুর্ধর্ষ ডাকাত গ্রেপ্তার
  • “বাহ্যিক জৌলুস নয়, অন্তরের সততাই সত্য পরিচয়”

    “বাহ্যিক জৌলুস নয়, অন্তরের সততাই সত্য পরিচয়”
    ছবি প্রতীকী

    ডেস্ক : কলাম 

    বিশ্বের অদৃশ্য নকশায় যেন সর্বদাই এক অব্যক্ত সত্য লুকানো থাকে বাহ্যিক চাকচিক্য যতই চোখ ধাঁধাক, মানুষের প্রকৃত মূল্য লুকিয়ে থাকে তার অন্তরের মাটিতে। সভ্যতার জাঁকজমক, মর্যাদার অলংকার, উচ্চপদস্থ পরিচয়ের বাহার সবই মূলত সমাজ নামের বিশাল নাট্যমঞ্চের সাজসজ্জা; যেখানে মানুষ নিজের মুখোশ তুলে ধরে, আর দর্শকরা তাতে বিশ্বাস করতে শিখে যায়। অথচ গভীর স্তরে নীরবে লুকিয়ে থাকে সেই অপরিহার্য প্রশ্ন: আসল পরিচয় কোথায়? কী দিয়ে পরিমাপ হবে সত্যিকার মানবিকতা? যেমন গামছায় সেলাই নেই বলে তা লুঙ্গি হয় না, তেমনি তোষামোদ আর কৃত্রিম ক্ষমতার প্রদর্শনী কখনো নেতৃত্বে রূপ নেয় না। সরলতার ভাঁজ, উপযোগিতার বুনন এসবই গামছাকে তার প্রকৃত কাজে অর্থবহ করে তোলে; আর সেই গামছার মতোই সমাজে আছেন এমন মানুষ, যারা প্রচারহীন, পদবীহীন, তবুও প্রয়োজনের মুহূর্তে অকৃত্রিম উপকারে জীবনের ওজন বহন করেন।

    বিপরীতে দাঁড়িয়ে থাকে আরেক দৃষ্টি ক্ষমতার চারপাশে জমে থাকা চামচাদের উপস্থিতি। তারা নেতৃত্বের গুণ নয়, বরং নেতৃত্বের আলোয় নিজেদের উষ্ণতা পেতে ব্যস্ত। তাদের কথায় সৎ সাহস নেই, কাজে কোনও নৈতিক দৃঢ়তা নেই; আছে শুধু তোষণের রঙিন অভিধান। ফলে তারা নেতা নয়, নেতৃত্বের ছায়াকে ব্যবহার করা ক্ষুদ্র চরিত্রমাত্র। ক্ষমতার কাছে ঘেঁষে থাকা এই প্রবণতা সমাজের সত্যকে বিকৃত করে, মূল্যবোধকে পুড়িয়ে ফেলে, আর সাধারণ মানুষের প্রাপ্য ন্যায়বোধকে অবহেলায় আচ্ছন্ন করে।

    সবশেষে বাকি থাকে এক চিরন্তন শিক্ষা: বাহ্যিক জৌলুস মুহূর্তে চোখে পড়ে, কিন্তু অন্তরের সততা যুগের পর যুগ মর্যাদা ধরে রাখে। গামছা তার সরলতায় কাজের, আর চামচা তার তোষণে শূন্য সমাজও ঠিক তেমনই; যেখানে সত্যিকারের শক্তি সাজে নয়, বরং সততায়।

              -ছন্দফুল
    লেখক ও সাংবাদিক


    add